উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী “উলিপুর প্রেসক্লাব” এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাও মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের প্রতিষ্টাতা মোন্নাফ আলী,প্রতিষ্টাতা মন্জুরুল হান্নান,বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন।
গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, ওসিনিয়র সাংবাদিক নুর বক্ত মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান শাহীন, রোকনুজ্জামান মানু প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।