সরিষাবাড়ীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকালে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের উদ্দ্যোগে উপজেলার বয়ড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
বিকালে বয়ড়া ইসরাঈল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বয়ড়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক পদক্ষিন করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে পাশে প্রধান সড়কে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি
সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী,শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, তারাকান্দি যমুনা সারকারখানা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি শফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ওলামা দলের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মনির হোসেন,সহ সভাপতি তোতা মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন সেখ,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আলহাজ,চাঁন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, বিএনপির এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সকলের সবস্থানে শান্ত একটা সরিষাবাড়ী গঠতে চেয়েছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সেই শান্ত সরিষাবাড়ী চায় না। তাদের শক্ত হাতে দমন করতে আমরা প্রস্তুত।
তিনি আরো বলেন,দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন গুপ্ত হয়ে আবার আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাংলাদেশর মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। সারাদেশে নৈরাজ্য বন্ধ করুন, তা না হলে আপনাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে প্রতিহত করবো।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।