,

শিরোনাম

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা খুন 

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের এনায়েতপুর থানাধীন গোপরেখীতে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আশরাফ আলী (৫৮) নিহত হয়েছে। সে গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে ও রাজনৈতিক নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ছিলেন। তবে নিহতের ছোট ভাই মো: রেজাউল করিম অভিযোগ করেছেন, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা তার উপরে হামলা চালিয়ে মারধর ও চুরিকাঘাত করে হত্যা করেছেন। চাঞ্চল্যকরী এ ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, বুধবার রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে গিয়েছিলেন। তখন ২০/৩০ জনের বিএনপি ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে মিছিল নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা উপর্যপরি মারধর ও পাজরে ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিয়ে চলে যায়। 

এরপর খবর পেয়ে পরিবারের লোকজন এসে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে আশরাফ আলী মারা যান। এরপর পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নিহত আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর ছোট ভাই মো: রেজাউল জানান, আমার ভাই আশরাফ আলী ইয়ামিনের দোকানে বসে থাকা অবস্থায় ১০-১৫টি মোটরসাইকেল যোগে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রহিজ  বেপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার, হজরত আলীর নেতৃত্বে বিএনপি দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। এরপর তাকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। তিনি মারা যাওয়ার আগে অনেকের নাম বলে গেছেন। আমি আমার ভাই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার বিষয়ে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহ্বায়ক রহিজ বেপারী ও এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে বারবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে এনায়েতপুর থানার ওসি মো: জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে পোস্টমাডাম করার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়