,

শিরোনাম

নওগাঁয় সড়ক দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

 ​নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের সিও অফিস বাজার এলাকায় সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ সবজির দোকান অপসারণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

​ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সিও অফিস বাজার এলাকায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা ক্রমান্বয়ে মূল সড়কের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে দোকান বসাচ্ছিলেন। এতে ওই সড়কে তীব্র যানজট ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল।

জনদুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে আজ সকালে অভিযান চালিয়ে সড়কের ওপর থেকে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।

​অভিযান শেষে জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি সড়কের ওপর দোকান না বসানোর অনুরোধ জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সেই সাথে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়