,

শিরোনাম

নওগাঁর বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

​নওগাঁ প্রতিনিধি: যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়েছে।  দেউলিয়া ও কাস্টডোব যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল  দেউলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জমজমাট ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের​ সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়ন। 

এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও সব ধরনের অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেন। এবং খেলাধুলা পাশাপাশি  যুবক ও তরুনদের উদ্দেশ্যে তিনি অসহায় অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান ও রক্তদান সহ নানা রকম সামাজিক কাজে তার সঙ্গে থাকার জন্য আহবান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তার। খেলায় কীর্তিপুর একাদশ বনাম বসন্তপুর একাদশ একে অপরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনাকর এই ম্যাচটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়