,

শিরোনাম

কামারখন্দে মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে নতুন দৃষ্টান্ত, শিক্ষার্থীদের সঙ্গে মাটি কাটলেন রুমানা

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার  ইমাম আবু হানিফা (রাঃ)পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন  অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরাও কোদাল হাতে মাটি কাটায় অংশ নেয়।

সোমবার (৯ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য দেন রুমানা মাহমুদ। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন থাকার এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে শিক্ষার গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজনটি ভিন্ন মাত্রা পায়। সাবেক এই সংসদ সদস্যের সঙ্গে শিক্ষার্থীদের কোদাল দিয়ে মাটি কাটার দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

প্রকল্পের স্মারক ফলক অনুযায়ী, ভবনটি চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন হিসেবে নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান সামিউল এন্টারপ্রাইজ। নির্মাণকাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), সিরাজগঞ্জ।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা, শিক্ষার গুরুত্ব ও বাল্যবিবাহবিরোধী মনোভাব গড়ে তোলার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়