,

শিরোনাম

বেলকুচিতে সাংবাদিকের বাবা শ্যামল সরকার আর নেই

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা ও স্থানীয় দৈনিক কলম সৈনিকের উপজেলা প্রতিনিধি সবুজ সরকারের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্যামল চন্দ্র সরকার (৬৫)। তিনি দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)। 

তিনি বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের স্বর্গীয় নিত্যানন্দ সরকার ছেলে ও শেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন। 

রবিবার (১৫ নভেম্বর) ভোরে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শেরনগর বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ, বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়