,

শিরোনাম

শাহজাদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর করতোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদের আলো ডেস্ক: শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর প্রিন্স নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা খেয়াঘাট থেকে রাজশাহী ডুবুরী দল অভিযান তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শাহজাদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে প্রিন্স ও তার ৪ বন্ধু। বুধবার দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় প্রিন্স নদীতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও প্রিন্স কোনো সন্ধান পায়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে দুর্ঘটনাস্থলের কিছু দূরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রিন্স অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়