বেলকুচির কল্যাণপুরে মহাশ্মশান ও কালী মন্দিরের বাউন্ডারি ও সংস্কার কাজের উদ্বোধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর মহাশ্মশান ও কালী মন্দিরের বাউন্ডারি নির্মাণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় কল্যানপুর মহাশ্মশান ও কালী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউন্ডারি নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা।
অনুষ্ঠানে কল্যাণপুর মহাশ্মশান ও কালী মন্দির কমিটির সভাপতি লক্ষণ কর্মকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহব্বয়ক নূর-এ-আলম সরকার, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, রাজাপুর মাদ্রাসার সুপার মো: আব্দুল আলীম সরকার, কমিটির সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার প্রচার সম্পাদক বিপ্লব শীল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার সরকার, রাজ কুমার দাস, নূরুল ইসলাম সরকার, বিএনপি নেতা কেরামত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত কল্যাণপুর মহাশ্মশান দীর্ঘদিন ধরে কল্যাণপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের শেষকৃত্য সম্পন্নের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সংস্কার কাজ সম্পন্ন হলে মহাশ্মশানটি আরও নিরাপদ, সুন্দর ও ব্যবহার উপযোগী হবে বলে জানান এলাকাবাসী।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।