বেলকুচিতে কর্মী সম্মেলন ও সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মানব ধর্ম প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা মহাযোগী শ্রীমৎ ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজ ও ক্ষেপীমাতা নন্দ ঠাকুরাণীর স্মরণে কর্মী সম্মেলন ও সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঁয়াশিয়া পূর্বপাড়ায় স্বর্গীয় ধীরেন্দ্র নাথ মাস্টারের বহিবার্টতে ও তেঁয়াশিয়া গ্রামের সকল সনাতনীদের আয়োজনে এ সম্মেলন ও সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
এসময় তেয়াশিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাদল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও গোপাল চন্দ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা: অমৃত নারায়ণ দে।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম রাজার হাটের আচার্য জয়দেব সেন, গীতাতরী শরণ সংঘের প্রতিষ্ঠাতা মানচিত্র কুমার পাল, টাঙ্গাইল ঘাটাইলের সুভাষ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আজিজুল হক পলাশ।
গীতাতরী শরণ সংঘের প্রতিষ্ঠাতা মানচিত্র কুমার পাল তার বক্তব্যে বেদ, উপনিষদ ও গীতার আলোকে সনাতন ধর্মের আদর্শ তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে ধর্মকে হৃদয়ে ধারণ করে, ভেদাভেদ ভুলে জ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক আলোকিত সমাজ গঠনের উদাত্ত আহবান জানান।কর্মী সম্মেলন ও সনাতন ধর্ম সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।