,

শিরোনাম

ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার হয়েছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, ছাত্রলীগের সক্রিয় সদস্য ও রায়গঞ্জ উপজেলার বামনভাগ গ্রামের আল মাহমুদের ছেলে মো. মানিক, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম (২৪) ও কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শাহীনুর ইসলাম শাহীন (৪০)।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়