এনায়েতপুরে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ, চেয়ারম্যান পদে ৮ প্রার্থী
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী এবং দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
এ সময় মনোনয়ন ফরম তুলে দেন বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানার দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
এনায়েতপুর থানায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আটজন। তাঁরা হলেন- এনায়েতপুর থানার সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, থানা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান আতা, ছাত্রনেতা এমএ কাসেম, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহিরুল, আলহাজ্ব এনামুল হুদা মুন্না, হাফিজুর রহমান হাফিজ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন শুভ এবং হাজী আব্দুল হান্নান।
দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে এনায়েতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।