,

শিরোনাম

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নি’হ’ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ মহাসড়কে পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে মহাসড়ক দিয়ে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম হাঁটছিলেন। এসময় দ্রুতগামী একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ দুটি উদ্ধার করলেও ট্রাকটি পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়