বাড়ি ফেরার পথে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্যাংকের আরও এক কেন্দ্র ব্যবস্থাপক।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম মো. ফেরদৌস রহমান (৪৮)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি চিলমারীর নয়ারহাট গ্রামীণ ব্যাংক শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম খালিদ হাসান (২৬)। তিনি জামালপুর জেলার মেলান্দহ এলাকার টিক্কা খানের ছেলে এবং ওই ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।