,

শিরোনাম

ধর্মান্তরিত করে বিয়ের নামে প্রতারণা, স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি: প্রেমের ফাঁদে ফেলে ধর্ম পরিবর্তন ও বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে জামালপুরের এক যুবকের বিরুদ্ধে। কেবল দেনমোহরে প্রতারণাই নয়, ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন চালিয়ে অবশেষে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এক অসহায় নারীকে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ে।

​অভিযুক্ত যুবকের নাম মোঃ সাজ্জাদ (২২), তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা এলাকার তরুণী জান্নাত আক্তার রূপামনির (২৭) সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাজ্জাদ। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে গত ১২ জুলাই ২০২৬ তারিখে রূপামনিকে রংপুরে নিয়ে যান তিনি। সেখানে নোটারী পাবলিকের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের কথা বলে কাবিননামায় চালাকি করে মাত্র ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়।

​প্রতারণার বিষয়টি জানতে পেরেও সংসারের স্বার্থে তা মেনে নিয়ে ভাড়াবাসায় বসবাস শুরু করেন রূপামনি। তবে বিপত্তি ঘটে তিনি স্বামীর পৈতৃক ভিটায় যাওয়ার আকুতি জানালে। সাজ্জাদ ও তার পিতা মোঃ শহিদুল ইসলাম (৫০) উল্টো রূপামনির কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় গত ২০ জুলাই ২০২৬ তারিখে তাকে বেধড়ক মারধর করে বাসা থেকে বের করে দেওয়া হয়।

​পরবর্তীতে ২৪ জুলাই রূপামনির বাবার বাড়িতে এক সালিশ বৈঠক বসলেও অভিযুক্তরা যৌতুকের দাবিতে অনড় থাকে। এমনকি প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “চালাকি করে লেখা ৫০ হাজার টাকা ছুঁড়ে মেরেই তালাক দেওয়া হবে।”

ভুক্তভোগী জান্নাত কান্নাভেজা কণ্ঠে জানান, “আমি সব হারিয়ে সাজ্জাদের কাছে এসেছিলাম, আর সে আমার সাথে এই প্রতারণা করল? আমি শুধু এই প্রতারক ও অত্যাচারীদের কঠিন বিচার চাই” বলে জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত স্বামী সাজ্জাদের এই মুঠোফোনে বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​নিজের ধর্ম, পরিবার ও আত্মপরিচয় হারিয়ে নিঃস্ব রূপামনি এখন ন্যায়বিচারের আশায় প্রশাসন ও আইনি সহায়তার দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে প্রতারক সাজ্জাদ ও তার বাবার দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়