কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মিছিলের প্রস্তুতি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্নবাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের হাসান মোল্লার ছেলে সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের জাহাঙ্গীর সেখের ছেলে রাকিব শেখ (১৮) মুলিবাড়ি গ্রামের বুদ্দু সেখের ছেলে নাজমুল আকন্দ (১৯) একই গ্রামের শাহ জামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাসমত আলী বলেন, সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি চলাকলে স্থানীয়দের সহায়তায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তিতে প্রয়োজনীয় সিদ্বান্ত নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।