,

শিরোনাম

আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ​বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

​আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​এ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ​সৈয়দ মিজানুর রহমান, আহ্বায়ক, আলফাডাঙ্গা পৌর যুবদল। ​মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর যুবদল। ​হাসিবুল হাসান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও যুগ্ম আহ্বায়ক, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতি। ​রিজাউল ইসলাম, সদস্য, উপজেলা জিয়া সৈনিক দল

​হাসিবুল হাসান লাভলু, স্থানীয় কৃষক দল নেতা।

​এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, জিয়া সৈনিক দলের অন্যান্য নেতৃবুন্দ সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গড়ার ভিশন “আই হ্যাভ এ প্ল্যান” বাস্তবায়নে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়