উলিপুরে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খালেক পারভেজ লাল, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে WaterAid- Netherlands এর আর্থিক সহায়তায়, WaterAid Bangladesh বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) কর্তৃক বাস্তবায়িত “Water Justice Fund-Movement Building Grant” শীর্ষক প্রকল্পটির Kurigram Water Justice Charter- এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফ। এমজেএসকেএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক জনাব মোঃ মইনুল হক এবং সেন্ট্রাল মনিটরিং অফিসার জনাব ভূদেব চন্দ্র রায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বজরা ও গুনাইগাছ ইউনিয়ন হতে আগত পানি ন্যায় বিচার ক্লাবের মহিলা সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, পানি মানুষের জীবন, স্বাস্থ্য, জীবিকা, কৃষি ও সামগ্রিক কল্যাণের জন্য অপরিহার্য।
কিন্তু কুড়িগ্রামের নদী ভাঙ্গন, বন্যা, খরা, চরাঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা, নিরাপদ পানির সীমিত প্রাপ্ততা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক জনগোষ্ঠী এখনো পর্যাপ্ত নিরাপদ ও সাশ্রয়ী পানি সেবা থেকে বঞ্চিত। তাই পানি সেবা নিশ্চিত করার জন্য জনগণ, স্থানীয় সরকার, সরকারি প্রতিষ্ঠান, সেবাদানকারী সংস্থা এবং নাগরিক সমাজের দায়িত্ব ও পারস্পরিক জবাবদিহিতার একটি যৌথ অঙ্গীকার ও কার্যকর কাঠামো তৈরি করা প্রয়োজন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।