মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৬ জনের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে হামে দু’জন এবং বাকি চারজন লক্ষণ নিয়ে মারা গেছে। 

মঙ্গলবার (০৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছে, আর ৭১ জন রাজশাহী বিভাগে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জন হাম আক্রান্ত হয়েছে। এ সময় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ১৮৬ জন; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৯ জন।

একইসময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুর।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ৫ ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়