গাজীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকসা চালকদের বিক্ষোভ
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক থেকে অটোরিকশা আটক করে মামলা দেয়া বন্ধের দাবিতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। এসময় মহাসড়কের দুই পাশে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে ১ টা দশ মিনিটে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়|
গতকাল মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটার দিকে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা।
চালকরা ও পুলিশ জানান মহাসড়কে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যাটারি চালিত সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। এতে মহাসড়কে অটোরিকশা উঠলেই হাইওয়ে পুলিশের আটকের নির্দেশ থাকার অটোরিকশা আটক করে প্রতিদিন মামলা দেয়া হয়| এদিকে এর প্রতিবাদে দুপুরে সাড়ে বারোটার দিকে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। এসময় চালকরা দাবি জানায় মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ এ কারনে মহাসড়কের পাশে সার্ভিস লাইন দিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান বিক্ষোভ কারীরা।
পরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে দুপুর একটার দিকে অটোরিকশা চালকের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এসময় খালেক মোল্লা ও আলতাফ হোসেন নামে দুই অটোরিকসা চালক বলেন মহাসড়কে অটোরিকসা চলাচল নিষিদ্ধ সেটা আমরা জানি তবে আমাদের কোন উপায় নেই। রিকসা না চালালে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। তাছাড়া আমাদের চলাচলের জন্য মহাসড়কের সার্ভিস লাইন চালো করে দিক। সাভিস লাইনে বিভিন্ন স্থানে নির্মান সামগ্রী, যানবাহন ও বাজার বসিয়ে রাখে যার কারনে বাধ্য হয়েই মহাসড়কে উঠতে হয়। সার্ভিস লাইন ক্লিয়ার করে দিলে তো আমাদের আর মহাসড়কে উঠতে হয়না।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। পরে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানান মহাসড়কে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ।যা কারনে মহাসড়কে অটোরিকশা উঠলেই পুলিশ মামলা দিবে।আর মামলা ছাড়া বাড়তি টাকা নেয়ার কোন সুযোগ নেই। এছাড়াও অটোরিকশা চালকদের দুই গ্রুপ আছে তা মূলত এ কাজ গুলো করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।