মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে ২ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে রুমা খাতুন (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে দুই মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) তাঁদের শাহজাদপুর আমলি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় তাঁদের কাছ থেকে নিষিদ্ধ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, রোব (৩ মে) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাঘাবাড়ি বিড়াল সেতুর ওপর অভিযান চালায়। এসময় নিষিদ্ধ গাঁজা বিক্রির সময় মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার নুকালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

অপরদিকে, রাত ১১টায় উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের নেতৃত্বে পুলিশের অন্য একটি দল পৌর শহরের দ্বারিয়াপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ রুমা খাতুনকে গ্রেপ্তার করে। রুমা ওই এলাকার মৃত আদম খাঁ’র স্ত্রী। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুই মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়