টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনা তদন্ত হবে: ডা. জাহেদ
সংবাদের আলো ডেস্ক: হামে ও হামের উপসর্গে তিনশরও বেশি শিশু মারা যাওয়ায় অন্তবর্তী সরকারের কোনা গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে সরকার তদন্তের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিষয়টি তদন্ত হওয়া উচিত উল্লেখ করে এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটলো।
এই তদন্ত থেকে নির্ণয় করা যাবে যে কারো কোনো ধরনের অবহেলা ছিল কিনা। তদন্তে কেউ দায়ী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।