মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে উদ্বোধনের এক মাসের মাথায় ধসে পড়েছে ব্রিজের সাইটের অংশ

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বরইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ভেঙে গেছে একটি ব্রিজের সড়কের দুই অংশ। এতে চরম আতঙ্কে রয়েছে ওই সড়কে চলাচলকারী ও যানবাহন চালকরা ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী| সোমবার দিবাগত রাতে কোনো এক সময় এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৫মে) সকাল উপজেলার কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে এমনি চিত্র দেখা গেছে।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর- বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশবিল এলাকায় ৫৫মি: ˆদর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ করেন মেসার্স মোস্তফা কামাল এন্ড সন্স এন্টারপ্রাইজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫কোটি ১৪লাখ ৩১হাজার ৫শ ১৭টাকা| নির্মাণ কাজের সমাপ্তি ছিল গত ১৫ ডিসেম্বর । কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে গত এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয়| সোমবার রাতের কোনো এক সময় ব্রিজের দুই অংশে সড়ক ধসে পড়ে। এতে সড়কে চলাচলকারী ও যানবাহন চালকরা আতঙ্কে রয়েছে। ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

চালক, পথচারী ও স্থানীয়রা জানান,অল্প সময়ের মধ্যেই সাইট ধসে পড়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে| দ্রুত সংস্কার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন জানান, অতি বৃষ্টির কারণে সড়কটি ধসে পড়েছে। তবে কাজের মেয়াদ এখনো শেষ হয়নি ধসে পড়া অংশের ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় কাজ করানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়