বেলকুচি পৌরসভার সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শনোর নোটিশ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় বিভিন্ন প্রকৌশল সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও প্লান-ডিজাইন সিন্ডিকেট দায়ে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমকে কারণ দর্শার নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার কালে উজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহানের স্বাক্ষরিত নোটিশে বলা হয় অনিয়ম দুর্নীতি ও প্লান ডিজাইন সিন্ডিকেটের অভিযোগে উপ-সহকারী শাহ আলমের বিরুদ্ধে ৩ কর্ম দিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এছাড়ার বুধবার উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, কারণ দর্শানোর একটি চিঠি পেয়েছি। জবারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহান বলেন, অভিযুক্তকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৩ দিনের মধ্যে অভিযোগের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিকালে উপজেরা পরিষদ চত্বরে বেলকুচি পৌরসভায় উপ-সহকারী শাহ আলমের বিরুদ্ধে প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্লান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।