ভূঞাপুরে মহান মে দিবস পালন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উদীচীর উদ্যোগে শুক্রবার (১ মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
উদীচীর সভাপতি হাসান ছারোয়ার লাভলু সভাপতিত্বে এবং সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুল, বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ হাসান আলী সরকার, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল জলিল আকন্দ, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সম্পাদক বিশিষ্ট নাট্যাভিনেতা আব্দুল করিম খান, সহিদুজ্জামান।
বক্তব্য রাখেন, শাহ আলম সরকার, কবি হারুন অর রশিদ হিটলার প্রমুখ। শেষে উদীচী শিল্পীবৃন্দ গণসঙ্গীত পরিবেশন করে। এছাড়া প্রশাসন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, বাস- ট্রাক শ্রমিক ইউনিয়ন, সিএনজি অটোরিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।