সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হঠাৎ বান্দরবান সফরে কুমিল্লা-৪ আসনের  সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: হঠাৎ বান্দরবান সফরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় শেষে তিনি লামা বাজার ও পরে আলীকদম বাজারে অবস্থান করেন।

ব্লু জিন্স, কালো জার্সি ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় কয়েকজন সঙ্গীসহ তাকে দেখা গেছে। সফরটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত—এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এ বিষয়ে সাংগঠনিকভাবে কোনো পূর্ব ঘোষণা ছিল না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ