,

শিরোনাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাপ্পু। আমিনুলের বাবা দেলোয়ার হোসেন। গাছটির পাশেই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। গাছ পরিষ্কারের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়