,

শিরোনাম

কামারখন্দে বিএনপি নেতা নুরুল ইসলাম শেখের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩ নম্বর জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম শেখের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম নুরুল ইসলাম শেখের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ সরকার, সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সমন্বয়ক, কামারখন্দ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল-কায়েস, আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সভাপতি, কামারখন্দ উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মো. রেজাতে রাব্বী উথান, সাবেক সাধারণ সম্পাদক, কামারখন্দ উপজেলা বিএনপি।

স্মরণসভায় বক্তারা মরহুম নুরুল ইসলাম শেখের রাজনৈতিক জীবন, মানুষের প্রতি তাঁর ভালোবাসা, নেতৃত্বগুণ এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, নুরুল ইসলাম শেখ ছিলেন তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একজন রাজনৈতিক নেতা। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম শেখের বড় ছেলে তানভীর ইসলাম, সদস্য সচিব, কামারখন্দ উপজেলা ছাত্রদল উপস্থিত ছিলেন। তিনি তাঁর বাবার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও নুরুল ইসলাম শেখের শূন্যতা আজও অনুভব করেন তাঁর স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বক্তারা বলেন, মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তাঁর কর্ম, ভালোবাসা ও স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকে। নুরুল ইসলাম শেখও তাঁর কর্ম ও মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে কামারখন্দের মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়