রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আফছার উদ্দিন
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: আফছার উদ্দিন তাঁর উত্তোলনকৃত দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ বুধবার দুপুরে উল্লাপাড়া-সলঙ্গার সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের কাছে তিনি মনোনয়ন ফরমটি দাখিল করেন।
এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ-সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মো: আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।