,

শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল

সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দলটি আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়া প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়