,

শিরোনাম

এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব ভূইয়া শাহীন সানী। বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু ও কিশোরদের খেলাধুলা এবং শারীরিক বিকাশের জন্য কোন খেলার মাঠ নেই।

ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক, মোবাইল আসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

সরকারি পর্যাপ্ত জায়গা রযেছে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায়। মাটি ভড়াট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

এ সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপনক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক ও সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়