লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল লালমনিরহাট আগমন উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহসভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা এ সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানান তারা। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এরআগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার প্রতিবাদে আলাদা বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।