,

শিরোনাম

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

সংবাদের আলো ডেস্ক:।আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে আর্জেন্টিনার বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তারা।

দেশটি আরও জানায়, এ সিদ্ধান্তের ফলে যে কোনো পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে। তবে দেশটির সেনাবাহিনীর বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। গত এপ্রিলে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দেশটির দাবি, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে বুয়েনস এইরেস। ১৯৯৪ সালে রাজধানী বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে, ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ তেহরানের নির্দেশেই ওই হামলা চালিয়েছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়