,

শিরোনাম

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা তৈরি, জরিমানা ৩০ হাজার টাকা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি খাদ্যপণ্যের কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় মেসার্স এস.বি ট্রেডার্সের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে উৎপাদিত পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এছাড়া বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স এবং ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা ছিল না।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের পাশাপাশি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

এছাড়া দুপুরে জেলা এলপিজি গ্যাস সিলিন্ডার পরিবেশক সমিতির সদস্যদের সঙ্গে গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সভা করে ভোক্তা অধিদপ্তর। সভায় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়