,

শিরোনাম

বিদায়ী ম্যাচ খেলতে বুয়েনস আইরেসে অনুশীলন শুরু মেসির

সংবাদের আলো ডেস্ক: হাজারো স্মৃতি, অসংখ্য জয় আর কোটি মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে আবারও আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু এবার দৃশ্যটা একটু অন্যরকম। কারণ, এই ক্যাম্পে মেসির উপস্থিতি শুধু আরেকটি জাতীয় দলের সমাবেশ নয়—এ যেন বিদায়ের আগে শেষবারের মতো আপন মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত।

নিজের বিদায়ী ম্যাচ খেলতে এরইমধ্যে বুয়েন্স আইরেসে পৌঁছে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন এলএমটেন। বাংলাদেশ সময় ভোর ৫টায় ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

অনুশীলনে মেসিকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে, মুখে ছিল চেনা সেই হাসি। কিন্তু এই হাসির আড়ালেই যেন লুকিয়ে আছে এক আবেগঘন বিদায়ের মুহূর্ত।

আর্জেন্টিনার জার্সিতে লিওর ক্যারিয়ার যে শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। যে জার্সি গায়ে তিনি অসংখ্যবার ইতিহাস লিখেছেন, সেই জার্সিতেই এবার শেষবারের মতো মাঠে নামার অপেক্ষা। সেজন্যই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ফুটবল জাদুকর।

অনুশীলন পর্বে মেসিকে দেখার জন্য দুনিয়াও উন্মুখ হয়ে রয়েছে। বেনিনের বিপক্ষে সেই ম্যাচের ৮৫ হাজার টিকিট বিক্রিও শেষ হয়েছে মুহূর্তের মধ্যেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়