,

শিরোনাম

নওগাঁয় ২ বাসে আগু’নের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রে’প্তা’র ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলা ছাত্রলীগের দুই সহসভাপতি এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক সহসভাপতি।

মঙ্গলবার (১০নভেম্বর) সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে একজনকে এবং অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, একরামুল বারী ডলার (২৬) ও মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮)। তারা দুজনেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। এবং আরেকজন মো. শিশির (৫৫)। তিনি শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে। 

ছাত্রলীগ নেতা একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আর শাহানুর নেওয়াজ লিখন হাট নওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির। তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। বডি, আসন ও ভেতরের সরঞ্জামসহ কিছুই অবশিষ্ট ছিল না। কেবল লোহার কাঠামো পড়ে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাসমালিক মো. সাগির আহমেদের দাবি, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর বাসমালিক ও স্থানীয়রা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। অন্যদিকে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়