,

শিরোনাম

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ শোভন মিয়া ওরফে হীরা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার পিংনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। ​গ্রেপ্তারকৃত শোভন মিয়া সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পিংনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি শোভন মিয়াকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় পাঠানো হয়।

​এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ শোভন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়