,

শিরোনাম

সলঙ্গায় নিষিদ্ধ আ,লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক,যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান,যুবদল নেতা কেএম আল-আমিন,তারিফ মাহমুদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সলঙ্গা বাজার এলাকায় শতশত নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়