,

শিরোনাম

সলঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ওসির রাত্রীকালীন টহল

সিরাজগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় রাত্রীকালীন টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঘুড়কা বেলতলা বাজার এলাকায় নাহার এগ্রোর সামনে

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলীর নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো: মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারসহ ঘুড়কা ও নলকা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টহলকালে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়