,

শিরোনাম

বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ধানের নমুনা শস্য কর্তন শুরু’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বেলকুচি পৌরসভার গাড়ামাসী গ্রামে এই নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত  হয়। 

কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনায় মাঠ পর্যায়ে ধানের ফলন যাচাইয়ের জন্য এই শস্য কর্তন করা হয়। এতে উৎপাদিত ধানের মান ও প্রতি শতাংশে বা বিঘাতে সম্ভাব্য ফলন পরিমাপ করা হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা সবাব ফরহাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা তাসমিয়া আকন্দ তমা, সহস্থানীয় কৃষকদের পাশাপাশি কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। শস্য কর্তন শেষে কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং ধান সংরক্ষণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়