,

শিরোনাম

উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪, বাড়ি ঘড় ভাংচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছে। এঘটনায় বিবাদমান জমির ঘর ভাংচুর করা হয়েছে । এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। এঘটনায় সুমন বিশ্বাস বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বাদি সুমন বিশ্বাস জানান উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাঘলপুর মৌজায় জে এল নং-২৩০, খতিয়ান নং- ৫৩৪, দাগ নং-৪১৪ তে আমার  ১৭ শতক জমি আছে। যাহা আমি পৈত্রিক সূত্রে পেয়েছি।  আমার বাবা আমার মা শেলী খাতুন এর নিকট হইতে হেবা মূলে ঐ জমি প্রাপ্ত হন। জমি নিয়ে আমার মামা আরিফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে উল্লাপাড়া থানায় একাধিক বার অভিযোগ করা হয়েছে। বিরোধের জেরে ধরে দীর্ঘদিন ধরে আমার মামা আমার দখলীয় জমি জোর পূর্বক দখল করার পায়তারা করিয়া আসিতেছে। আমি জমিতে টিনের বড় ঘর তৈরি করা আছে। এই ঘর ভাংচুর করিয়া জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করিয়া আসিতেছে।

গত ২ অক্টোবর মোঃ ইয়াহিয়া ও  মোঃ জামাল উদ্দিন সরকার আমার জমিতে গিয়ে আমার আমার নিকট হইতে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ৭ নভেম্বর আমার মামার সন্ত্রাসীগ্রুপ  নিয়ে এসে  আামর টিনের বেড়া, ইটের ওয়াল, নতুন স্থাপনকৃত টিউবওয়েল, বাথরুমের ওয়াল, ঘরের বেড়া ভাংচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। ঘরের ভিতর থাকা সিমেন্টের বস্তা ও নির্মান সামগ্রী চুরি করিয়া নিয়ে যায়। 

আমি বিষয়টি জানার পর ৮নভেম্বর সকালে বাড়িতে চাই আমার বাড়িতে যাওয়ার পর আমার মামা তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে এসে আমাদের উপর হামলা করে এতে আমি আমার চাচা মোঃ দুলাল হোসেন, মোঃ আবু সাঈদ বিশ্বাস, মোঃ আঃ সালাম বিশ্বাস আহত হই। আমরা সবাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি। এসময় তারা আমার বাড়ির ঘর আবার ভাংচুর করে। এঘটনায় আমি বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি। আসামিরা হলেন ১। মোঃ সেলিম রেজা (৫০), পিতা-মৃত শাহজাহান আলী বিশ্বাস, সাং-ঘোষগাতী, ২। মোঃ মিজানুর রহমান লেবু (৪৮), পিতা-মোঃ আশরাফ আলী, ৩। মোঃ লাম (২৩), পিতা-মোঃ মিজানুর রহমান লেবু, উভয় সাং-রামকান্তপুর, ৪। মোঃ আশরাফুল ইসলাম (৪০), পিতা-অজ্ঞাত, সাং-কয়ড় চরপাড়া, ৫। মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-কয়ড়া চরপাড়া, ৬। মোঃ হাসানুর রহমান (৪৫), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-বারইয়া, ৭। মোঃ মজনু মিয়া (৪২), পিতা-মৃত কোবাদ প্রাং, সাং-অজ্ঞাত, ৮। মোঃ জাফর ইকবাল (৪৮), পিতা-মৃত ভাষ্য মাস্টার, সাং-রামকান্তপুর, সর্বথানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন । আসামীরা ১০ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে অগ্রিম জামিন নিয়ে এলাকায় এসে ভাংচুর করা ঘড়ের টিন খুলে নিয়ে যায় এবং আমাদের নানা ভাবে ভয়ভীতি দেখিয়েছে। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রশাসনের নিকট আমাদের নিরাপত্তা দাবি করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়