
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সৈয়দ মিজানুর রহমান, আহ্বায়ক, আলফাডাঙ্গা পৌর যুবদল। মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর যুবদল। হাসিবুল হাসান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও যুগ্ম আহ্বায়ক, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতি। রিজাউল ইসলাম, সদস্য, উপজেলা জিয়া সৈনিক দল
হাসিবুল হাসান লাভলু, স্থানীয় কৃষক দল নেতা।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, জিয়া সৈনিক দলের অন্যান্য নেতৃবুন্দ সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গড়ার ভিশন "আই হ্যাভ এ প্ল্যান" বাস্তবায়নে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.