নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি থেকে র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অগ্নিকাণ্ড, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে জীবন ও সম্পদ রক্ষা করা যায় সে বিষয়ে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।