,

শিরোনাম

উলিপুরে  বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা 

খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  ৪১জনগুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ  শেষে   উপজেলা অডিটোরিয়াম হলে   আলোচনা সভার আয়োজন করা হয়। উলিপুর শিক্ষা পরিবার  আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ  সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,মাননীয় সংসদ সদস্য, ২৭ কুড়িগ্রাম-৩ ।

সভাপতি সম্মিলিত শিক্ষক পরিষদেরঅধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হায়দার আলী মিঞা সদস্য সচিব, উপজেলা বিএনপি,  আবু যোবায়ের আল মুকুল,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), উলিপুর সরকারি কলেজ,সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,হযরত ফাতেমা( রা:)পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন ,উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার,  প্রমুখ। বক্তারা বলেন, এক সময় শিক্ষা অঙ্গন ছিল ভীতিকর পরিবেশ।

এখন মোটিভেশনের যুগ। বর্তমান বাজারে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় তা আসলে যথেষ্ট নয়। সরকার ইতিবাচক রয়েছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এটি একটি মহৎ পেশা। সব কিছুর উর্ধ্বে গিয়ে শিক্ষকদের তার কাজ চালিয়ে যেতে হবে।আলোচনা শেষে ৪১জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়