,

শিরোনাম

নায়কের বন্ধুর চরিত্রে বড় পর্দায় শ্রীবরদীর ইয়াকুব আলী সরকার 

মোঃ শাকিল আহমেদ,শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার ইয়াকুব আলী সরকার ‘খোকন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে অভিষেক করছেন। মো. আবুল কাশেম মন্ডলের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে মা-ছেলের ভালোবাসা, পারিবারিক আবেগ ও সামাজিক বাস্তবতাকে ঘিরে।

‎চলচ্চিত্রটিতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ইয়াকুব আলী সরকার। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি, তাই আনন্দটা একটু বেশিই। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে। দর্শকদের সামান্য ভালো লাগা পেলেই নিজেকে সার্থক মনে করব।”

‎‘খোকন’-এ নায়কের চরিত্রে শেখ রিফাত এবং নায়িকার চরিত্রে প্রিয়া অনন্যা অভিনয় করছেন। এছাড়া রেবেকা, দুলারি, সরল হাসমত, দিলারা জামান, বরদা মিঠুসহ আরও অনেকে অভিনয় করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়