সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে কামাল টেক্সটাইলের ড্রাম ঘরে অগ্নিকান্ডের ঘটনায় ৭০ লাখ টাকার ক্ষতি

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁতের ড্রাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাওয়ারলুম তাঁতের ৬টি ড্রাম ও ১৮টি লুঙ্গীর ভিমসহ ঘর পুড়ে প্রায় সত্তর লাখ টাকার ক্ষতি সাধিত হয়। ড্রাম মাস্টার আমিনুল জানান, প্রতিদিনের মত আমরা ড্রামে কাজ করছিলাম।

হঠাৎ করে ড্রাম ঘরের  ভিতরে আগুনের ফুলকি বের হয়। সেই ফুলকি মুহুর্তেই ড্রাম ঘরের চারদিকে ছড়িয়ে গেলে ঘর জুড়ে আগুন  ধরে যায়। আমরা সবাই ভয় পেয়ে বের হয়ে আগুন নিভানোর জন্য বালু ও আগুন নেভানোর স্প্রে মেশিন দিয়ে আগুন নেভানোর চেস্টা করি। আগুন নেভানো না গেলে পরবর্তীতে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে। এব্যাপারে ওই টেক্সটাইলের প্রোপাইটার হাজী আব্দুল মজিদ সরকার জানান, দুপুর সারো বারোটার দিকে ড্রাম ঘরে আগুনের ফুলকি বের হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।

এতে আমার প্রায় সত্তর লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।  বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন  অফিসার মো: মাহাতপ মন্ডল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি । তিনি আরও জানান, ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়