বান্দরবানের সাঙ্গু নদীতে পাম্প বসাতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাতে সোয়ে এগারোটায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, প্রচন্ড বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতমঙ্গলবার রাত এগারোটার দিকে জেলা শহরের বাজারের বোটঘাটা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগাতে গিয়ে
স্রোতে ডৃবে নিখোঁজ হয় শ্রমিক নুরুল আলম। নিখোঁজের ছেলে দেখতে পেয়ে লোকজনদের জানালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে চারদিকে খোঁজ করে। কিন্তু কোথাও খোঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দার বেলাল হোসেন বলেন, রাতের বেলায় সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান লাশ দেখতে পায় লোকজন। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খোজতে খোজতে স্রোতে ভেসে যাওয়া লাশটি পাইনছড়া খালের মুখ এলাকা থেকে উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ জানান, নিখোজ শ্রমিকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে। গতমঙ্গলবার নিখোঁজ হয়েছিল সাঙ্গু নদীতে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।