সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনগণের দাবিতে সরকার তেলের দাম বাড়িয়েছে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: জনগণের দাবির প্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি নিশ্চিত করবে সরকার। 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে।

তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়