ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিল ইতালি
সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানায়, প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও ইতালি একে-অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম (অস্ত্র) এবং প্রযুক্তি গবেষণা আদান-প্রদান করে।
ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে ইউরোপের দেশগুলোর দূরত্ব বাড়ছে। ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে হাঁটল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।