চন্ডিগড় ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চেয়ারম্যান প্রার্থী খাদিজা আক্তার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আর এই নির্বাচনের সার্বিক আলোচনায় এখন প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নারী প্রার্থী মোছাঃ খাদিজা আক্তার । খাদিজা আক্তার চন্ডিগড় ইউনিয়নের মজিবুর রহমানের স্ত্রী।
সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে। রাজনৈতিক ময়দানে খাদিজার আগমন চন্ডিগড়ের নির্বাচনী সমীকরণে এনে দিয়েছে এক নতুন বার্তা। খাদিজা আক্তার শুধু নারী প্রার্থীদের জন্যই অনুপ্রেরণা নন, বরং চন্ডিগড়ের স্থানীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার অন্যতম সম্ভাব্য মুখ।
স্থানীয় সাধারণ ভোটারদের মতে, কেবল পুরুষ নেতৃত্বের বৃত্তে বন্দি না থেকে নারী নেতৃত্বকেও সুযোগ দেওয়া উচিত। দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়তে একজন শিক্ষিত ও সৎ নারী চেয়ারম্যান হিসেবে এলে এলাকার চিত্র অনেকটাই বদলে যাবে।”
খাদিজা আক্তার বলেন, “আমি এই অঞ্চলের মানুষের সেবা করতে চাই। নারী-পুরুষ নির্বিশেষে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করাই আমার মূল লক্ষ্য।
নারীদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, স্থানীয় উন্নয়নমূলক কাজ এবং সুশাসন নিশ্চিত করাই আমার লক্ষ্য৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
উল্লেখ্য- খাদিজা আক্তারের স্বামী মজিবুর রহমান ২০১৬ সালের চন্ডিগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন। মজিবুর রহমানের অভিযোগ ওই নির্বাচনে আমি ১২৫৪ ভোট বেশি পেয়ে পাশ করলেও আওয়ামী সরকার জোরপূর্বক আমাকে ৯ ভোটে ফেল দেখায়। বর্তমানে মজিবুর রহমান অসুস্থ থাকায় তাঁর স্ত্রী খাদিজা আক্তার নির্বাচন করার ঘোষনা দিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।